1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা পাবনায় বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, পুলিশসহ আহত ৩০ কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেচি দিয়ে হামলা, যুবক গুরুতর আহত ভাড়াটিয়া বাসা থেকে কাপড় বিক্রেতার পচনধরা মরদেহ উদ্ধার ধানখালী ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ কলাপাড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, অনুষ্ঠিত ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৬’

কলাপাড়ায় তারুণ্যের ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ জন দেখেছেন
তারুণ্যের উৎসব উপলক্ষে কলাপাড়ায় ভলিবল টুর্নামেন্ট–২০২৫ এর উদ্বোধন হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও কাউছার হামিদ বলেন, তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজন প্রয়োজন। তিনি বলেন, ‘খেলাধুলা তরুণদের দলগত চেতনা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বাড়ায়।’
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে এবার ১৬টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দল হলো চাকামইয়া, লতাচাপলী, টিয়াখালী, বালিয়াতলী, লালুয়া, ধুলাসার, মিঠাগঞ্জ, চম্পাপুর, নীলগঞ্জ ও ডালবুগঞ্জ ইউনিয়ন; কলাপাড়া ও কুয়াকাটা পৌরসভা; মহিপুর ইউনিয়ন; ধানখালী ইউনিয়ন; উপজেলা পরিষদ দল এবং আনসার সদস্য দল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, সিপিপি পরিচালক আসাদুজ্জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা। টুর্নামেন্টকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়দের প্রতিযোগিতা ও উদ্দীপনা দর্শকদের আকর্ষণ করে। উপজেলা প্রশাসন জানায়, টুর্নামেন্টের খেলা পরবর্তী কয়েক দিনে বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD