1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা পাবনায় বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, পুলিশসহ আহত ৩০ কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেচি দিয়ে হামলা, যুবক গুরুতর আহত ভাড়াটিয়া বাসা থেকে কাপড় বিক্রেতার পচনধরা মরদেহ উদ্ধার ধানখালী ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ কলাপাড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, অনুষ্ঠিত ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৬’

কলাপাড়ায় ৫০ শয্যার হাসপাতালে প্লাস্টিক–পলিথিনসহ সকল বর্জ্য অপসারণে স্বেচ্ছাসেবীদের উদ্যোগ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৮৮ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ শয্যার হাসপাতাল ও হাসপাতালের অভ্যন্তরীণ ক্যাম্পাসজুড়ে প্লাস্টিক, পলিথিন, ময়লা-আবর্জনাসহ সকল ধরনের বর্জ্য অপসারণে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’। সংগঠনের প্রায় ৫০ জন সদস্য এতে অংশ নেন।

পরিচ্ছন্নতা অভিযানে হাসপাতালের প্রতিটি কক্ষ, ওয়ার্ড, টয়লেট, বাথরুম, ড্রেন থেকে শুরু করে পুরো হাসপাতাল ক্যাম্পাসের জমে থাকা বর্জ্য অপসারণ করা হয়। ডেঙ্গুর ভয়াবহ বিস্তার রোধে এমন সচেতনতামূলক উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।

সংগঠনের সদস্য নজরুল ইসলাম, নাজমুস সাকিব ও হেমায়েত উদ্দিন জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এ উদ্যোগ নিয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে সবার আগে প্রয়োজন পরিবেশ পরিষ্কার রাখা—এ বিশ্বাস থেকেই তারা হাসপাতাল এলাকায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালান।

তারা আরও জানান, পৌরপ্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদকে বিষয়টি জানালে তিনি মশক নিধন স্প্রে, জনবলসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, সম্প্রতি কলাপাড়ায় ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে স্বেচ্ছাসেবীদের এ উদ্যোগ এলাকাজুড়ে প্রশংসিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD