1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ায় এমপিওভুক্ত শিক্ষকরা ঢাকায় শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। মঙ্গলবার বেলা ১১টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের কলাপাড়া প্রেসক্লাবের সামনে পূর্বনির্ধারিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবি জানান। তাঁরা বলেন, এই ন্যায্য দাবি বাস্তবায়নের পরিবর্তে রাজধানীতে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলা শিক্ষকদের মর্যাদাকে অপমান করেছে।

আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বক্তব্য দেন খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ নাসির উদ্দিন হাওলাদার, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, কলাপাড়া উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ মাসুম বিল্লাহ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক চঞ্চল সাহা প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন নাওভাঙ্গা সালেহিয়া কামিল মাদরাসার প্রভাষক ইভান মাতুব্বর, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের প্রদর্শক মো. আসাদুজ্জামান খান, নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদরাসার সহকারী শিক্ষক তাহমিনা মালা, এবং ধানখালী এসএইচ অ্যান্ড আশ্রাফ একাডেমির সহকারী শিক্ষক মো. ফেরদৌস মিয়া

মানববন্ধনে হাজারো শিক্ষক অংশ নেন। ঘন্টাব্যাপী এ কর্মসূচির সময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে, ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারীরা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রজ্ঞাপন জারি না হলে লাগাতার কর্মবিরতির পাশাপাশি আসন্ন নির্বাচনে কোনো দায়িত্ব পালন করা হবে না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD