1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :

ভাড়াটিয়া বাসা থেকে কাপড় বিক্রেতার পচনধরা মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২২০ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার এতিমখানা মহল্লার ভাড়াটিয়া বাসা থেকে ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতা মো. সোহাগের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে কলাপাড়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহতের বাড়ি গলাচিপা শহরের নতুন বাজার এলাকায়। তার বাবার নাম বারেক সরদার। কলাপাড়া থানার পরিদর্শক তদন্ত  মোঃ ইলিয়াস তালুকদার এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, স্থানীয়রা প্রথমে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে তার স্ত্রীর নাম ঠিকানা সংগ্রহ করে খবর দেওয়া হয়। সে পৌছলে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ ধারণা করছে ৪-৫ দিন আগে ওই ব্যক্তি মারা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD