1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

পটুয়াখালী-৪ আসনের এমপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করার দাবিতে কলাপাড়ায় সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৯ জন দেখেছেন

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভার সদস্য করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব-এ কলাপাড়া নাগরিক সমাজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলাপাড়া নাগরিক সমাজের মুখপাত্র ও সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন।

তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির ঐতিহাসিক নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন বিপুল ভোটের ব্যবধানে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পটুয়াখালী-৪ আসনটি দুইটি উপজেলা, তিনটি থানা ও দুইটি পৌরসভা নিয়ে গঠিত এবং এটি বরিশাল বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ আসন।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, কলাপাড়া উপজেলায় রয়েছে শের-ই-বাংলা নৌঘাঁটি, পায়রা সমুদ্র বন্দর, ১৩২০ মেগাওয়াটের পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্র, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, রাডার স্টেশন, মৎস্য অবতরণ কেন্দ্র, পাট গবেষণা কেন্দ্র, মৎস্য গবেষণা কেন্দ্র, কুয়াকাটা পর্যটন কেন্দ্র, মা ইলিশ প্রজনন কেন্দ্র ও অভয়াশ্রমসহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা।

নাগরিক সমাজের পক্ষ থেকে দাবি করা হয়, এমন গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় জনপদের পরিকল্পিত ও টেকসই উন্নয়নের জন্য এবিএম মোশাররফ হোসেনের মতো অভিজ্ঞ ও দক্ষ সংসদ সদস্যকে যে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে তিনি সফলভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের যোগ্যতার ভিত্তিতে তাঁকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে এ অঞ্চল তথা দেশের মধ্য উপকূল অর্থনৈতিক উন্নয়নের করিডোরে পরিণত হবে বলেও আশা প্রকাশ করা হয়।

বক্তব্যে আরও বলা হয়, এটি তিন লাখ ভোটারের প্রাণের দাবি। উপকূলের মানুষ দীর্ঘদিন ধরে নানা ক্ষেত্রে অবহেলিত। অপার সম্ভাবনাময় এই জনপদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানায় কলাপাড়া নাগরিক সমাজ।

এ সময় আরও বক্তব্য রাখেন নাগরিক সমাজ কলাপাড়ার সমন্বয়কারী স্থপতি ইয়াকুব খান, সদস্য তানজিল জামান জয়, আব্দুল জলিল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD