1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা পাবনায় বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, পুলিশসহ আহত ৩০ কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেচি দিয়ে হামলা, যুবক গুরুতর আহত ভাড়াটিয়া বাসা থেকে কাপড় বিক্রেতার পচনধরা মরদেহ উদ্ধার ধানখালী ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ কলাপাড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, অনুষ্ঠিত ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৬’

কলাপাড়ায় জুমার পর বিএনপির বিশেষ মোনাজাত

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০২ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় তিন শতাধিক জামে মসজিদে জুমার নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এ কর্মসূচি পালন করা হয়।

দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং মরহুম বেগম খালেদা জিয়া-এর আত্মার মাগফেরাত কামনায় এ দোয়া অনুষ্ঠিত হয়।

কলাপাড়া পৌরশহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপির মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন

এ সময় উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহসভাপতি জাফরুজ্জামান খোকন ও জাহাঙ্গীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ দলটির নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। পাশাপাশি এবিএম মোশাররফ হোসেনের রাজনৈতিক সাফল্য এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্বাস্থ্য কামনা করা হয়। মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায়ও বিশেষ দোয়া করা হয়।

কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি মো. সাঈদুর রহমান মোনাজাত পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD