1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

‘পালাব না’, নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বার্তা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৭ জন দেখেছেন

ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না পেরোতেই প্রকাশ্যে এসেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে পালিয়ে যাবেন না। সংবাদ সংস্থা এএনআই এর খবর।

দেশটির গণমাধ্যম কাঠমুণ্ডু পোস্ট জানিয়েছে, শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অলি তার দলের নেতাকর্মীদের উদ্দেশে জিজ্ঞাসা করেন, ‘আপনারা মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব?’

এরপর নিজেই দৃপ্ত কণ্ঠে থেকে নিজের ভবিষৎ সম্পর্কে বলেন, ‘আমরাই এ দেশকে গড়ব। আমরা দেশকে আবারও সংবিধানের মূলধারায় নিয়ে আসব। আমরা দেশে শান্তিতে এবং সুশাসনে ফিরিয়ে আনব।’

দেশটির সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পাওয়ার পর এত দিন আড়ালেই ছিলেন কেপি শর্মা। প্রকাশ্যে এসে তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে পর বর্তমান সরকার জনগণের ম্যানডেট (রায়) নিয়ে আসেনি। তারা এসেছে মুলত সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে।

তিনি কোনো ধরনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন না বলেও দাবি করেছেন। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারকে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে অলি বলেন, আন্দোলনের সময় প্রশাসনকে তিনি কী কী নির্দেশনা দিয়েছেন, সেগুলোর রেকর্ডিং যেন প্রকাশ করা হয়।

সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার ফলে নেপালজুড়ে সহিংস বিক্ষোভের সূত্রপাতের সময় ওলি তার পদত্যাগের বিস্তারিত তথ্যও প্রকাশ করেছেন।

সংবাদ সংস্থা এএনআইকে ওলি জানিয়েছেন পদত্যাগের দিনের ঘটনা, ‘৯ সেপ্টেম্বর, আগের দিনের ঘটনার পর, আমি সকাল ১১-১১:৩০ মিনিটে পদত্যাগ করি। আগের দিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল এবং আমার চেষ্টা ছিল এগুলি আরও তীব্র না করার। কিন্তু যখন বুঝতে পারি যে আমার হাতে কিছুই নেই, তখন আমি পদ থেকে পদত্যাগ করি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD