1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

৭২ ঘণ্টায় ৬ দেশে হামলা চালিয়েছে ইসরাইল

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৮ জন দেখেছেন

৭২ ঘণ্টায় ৬ দেশে হামলা চালিয়েছে ইসরাইল। এমন অবস্থায় হামাস নেতাদের আশ্রয়দাতা দেশগুলোকে হামলার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

এদিকে, দোহায় হামলার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রীকে বিচারের আওতায় আনার দাবি তুলেছেন কাতারের প্রধানমন্ত্রী আব্দুলরহমান আল থানি।

কাতারের রাজধানী দোহায় ইসরাইলের হামলার নিন্দায় প্রধানমন্ত্রী আল থানি বলেছেন, সার্বভৌমত্বের লঙ্ঘন মেনে নেওয়া হবে না। কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন, হুমকির পরোয়া না করে ফিলিস্তিনে চলমান বর্বরতা বন্ধের জন্য শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতা অব্যাহত রাখবে কাতার। ইসরাইলের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের অভিযোগ তুলে নেতানিয়াহুকে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী।

এর আগে, দোহায় হামলা-হত্যাকাণ্ডের পক্ষে সাফাই দিয়ে এধরনের হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছেন নেতানিয়াহু। এমন পরিণতি থেকে বাঁচতে হলে হামাসের সাথে সংশ্লিষ্টদের আশ্রয় না দিয়ে দেশ থেকে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সেপ্টেম্বরের আট থেকে ১০ তারিখের মধ্যে মধ্যপ্রাচ্য আর উত্তর আফ্রিকায় অবস্থিত ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, কাতার ও ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরাইল। হত্যা করা হয়েছে ফিলিস্তিনের গাজায় অন্তত ৭০জন, ইয়েমেনে অন্তত ৩৫ জনসহ শতাধিক মানুষকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD