1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

মেক্সিকোয় ট্রেন–বাস সংঘর্ষে ১০ জন নিহত, আহত ৬১

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ জন দেখেছেন

মেক্সিকোয় মালবাহী ট্রেনের সঙ্গে একটি দোতলা যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৬১ জন।

সোমবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে মধ্যাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যের আতলাকোমুলকো ও মারাভাতিও শহরের মাঝামাঝি একটি হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানায়, নিহতদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে বেশিরভাগ চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ট্রেনের ধাক্কায় বাসটির পুরো কাঠামো দুমড়ে মুচড়ে গেছে। মালবাহী ট্রেনটির মালিক প্রতিষ্ঠান কানাডিয়ান প্যাসিফিক কানসাস সিডি ডে মেক্সিকো গভীর শোক প্রকাশ করেছে। তবে দুর্ঘটনায় পড়া ডাবল ডেকার বাসটির মালিক প্রতিষ্ঠান হেররাদুরা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মেক্সিকোয় সড়ক দুর্ঘটনা নতুন কিছু নয়। শুধু ২০২৩ সালেই দেশটিতে ১২ হাজার ৯৯টি দুর্ঘটনায় প্রায় ১ হাজার ৯০০ জন নিহত এবং ৬ হাজার ৪০০ জন আহত হয়েছেন। এসব ঘটনায় আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি ডলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD