1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

পাবনায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ জন দেখেছেন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে।  ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।  এতে কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসে। ভোর চারটার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের ৩ টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন।এদিকে এখনও বগি উদ্ধারের কাজ শুরু করতে পারেনি রেলওয়ে। এতে চরম ভোগান্তিতে সময় পার করছেন রেলের যাত্রীরা। ট্রেনে পূজার ছুটিতে বাড়ির উদ্দেশ্যে যাওয়া অসংখ্য যাত্রী রয়েছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD