1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

সারা দেশে একযোগে বাতিল হল বিতর্কিত এসএ রেকর্ড, মালিকানা পুনঃনির্ধারণ হবে যেভাবে

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ জন দেখেছেন

বাংলাদেশে ভূমি রেকর্ড প্রকাশ মানেই যেন নতুন করে দ্বন্দ্ব ও বিতর্কের সূত্রপাত। প্রকৃত মালিকদের নাম রেকর্ডে না আসা এবং অন্যের নামে অন্তর্ভুক্ত হওয়ায় ভূমি মালিকরা আজীবন ভোগান্তির শিকার হচ্ছেন।

ভূমি বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি হয়েছে এসএ (সার্ভে অ্যাটেস্টেড) রেকর্ডে। তুলনামূলকভাবে সিএস (ক্যাডাস্ট্রাল সার্ভে) রেকর্ড নির্ভুল হলেও এসএ রেকর্ডে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে প্রকৃত মালিকের সব কাগজপত্র ও দলিল থাকা সত্ত্বেও রেকর্ডে তার নাম বাদ দিয়ে অন্যের নাম অন্তর্ভুক্ত হয়েছে।

সরকার জানিয়েছে, অতীতে এনালগ পদ্ধতিতে রেকর্ড কার্যক্রম পরিচালিত হওয়ায় ভুল-ত্রুটি ও কারচুপি ব্যাপকভাবে ঘটেছে। এজন্য ভূমি মালিকানা সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এক থেকে দুই বছরের মধ্যে এসব মামলা নিষ্পত্তি করে জটিলতা দূর করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

এসএ রেকর্ড বাতিল হওয়ার প্রধান কারণসমূহ

ভূমি বিশেষজ্ঞরা জানিয়েছেন, তিনটি বড় কারণে এসএ রেকর্ডকে অবৈধ বা বাতিল বলে গণ্য করা হয়—
১. রেকর্ডধারীর নাম সিএস রেকর্ডের প্রকৃত মালিক বা তার উত্তরাধিকারীর সঙ্গে কোনো সম্পর্ক না থাকা।
২. জমি ক্রয় বা উত্তরাধিকার সূত্রে মালিকানা প্রমাণ ছাড়াই রেকর্ডে নাম অন্তর্ভুক্ত হওয়া।
৩. উত্তরাধিকারীদের বঞ্চিত করে অতিরিক্ত জমি নিজের নামে রেকর্ড করে নেওয়া।

এসব ক্ষেত্রে সহজেই আদালতে মামলা করে প্রকৃত মালিকানা পুনরুদ্ধার সম্ভব বলে জানান তারা।

তবে বিশেষজ্ঞরা আরও মনে করেন, যাদের মালিকানার কাগজপত্র সঠিক এবং ধারাবাহিকভাবে সংরক্ষিত আছে, তাদের এসএ রেকর্ড বহাল থাকবে। যথাযথ প্রমাণপত্র থাকলে এসএ রেকর্ড এখনো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমি রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD