1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

পটুয়াখালীর মহিপুরে অবৈধভাবে বালু উত্তোলন: এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার ধোলাই মার্কেট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাদল সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের ধোলাই মার্কেট এলাকার বেড়িবাঁধ সংলগ্ন জোয়ার ভাটা প্রবাহমান খাল ভরাটের সময় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন সাদেক।

অভিযানের সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ৭৫০ ফুট পাইপ ভেঙে বিনষ্ট করা হয় এবং ভবিষ্যতে বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাবশালী একটি মহল কয়েকদিন ধরে বেড়িবাঁধ সংলগ্ন একটি মাছের ঘের থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাশের প্রবাহমান খাল ও সংরক্ষিত বনাঞ্চল ভরাট করে মার্কেট নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল। এতে একদিকে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, অন্যদিকে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন সাদেক বলেন,

“গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুয়াকাটার ধোলাই মার্কেট এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। আটককৃত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD