1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

ডাকসু নির্বাচন: শিক্ষার্থীদের নির্ভয়ে ভোট দিতে আহ্বান ছাত্রদল প্রার্থী আবিদুল ইসলাম খান

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৮ জন দেখেছেন

‘বাংলাদেশের ইতিহাসে আমরা বহুদিন ধরে ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলন করে এসেছি। আজ শিক্ষার্থীরা সেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আপনারা (ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) নির্ভয়ে কেন্দ্রে আসুন, ভোট দিন’—এমন আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোট শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

আবিদুল ইসলাম খান বলেন, ‘এখনো ভোট শুরু হয়নি। ভোটগ্রহণ শুরুর পর বোঝা যাবে পরিবেশ কেমন থাকে। তবে আমি মনে করি, আজ বাংলাদেশের গণতন্ত্র চর্চায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ভোরবেলা থেকেই শিক্ষার্থীরা কেন্দ্রে আসছেন। এটা গণতন্ত্রের জন্য একটি ভালো বার্তা। ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে বলেই আমরা আশাবাদী।’

এবার ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন রয়েছেন।

ভোটার তালিকা অনুযায়ী, এবার মোট ভোট দেবেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD