1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

জুলাই হত্যাযজ্ঞ: সালমান-আনিসুলের শুনানি আজ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ জন দেখেছেন

কারফিউ জারি করে জুলাই হত্যাযজ্ঞের মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে আজ শুনানি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে তাদের আইনজীবীরা এ শুনানিতে অংশ নেবেন।

প্যানেলের অন্য সদস্যরা হলেন– বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সকাল ১০টার পর কারাগার থেকে কড়া পাহারায় প্রিজনভ্যানে করে সালমান ও আনিসুল হককে ট্রাইব্যুনালে নিয়ে আসে পুলিশ।

এর আগে মামলাটিতে অভিযোগ গঠনের শুনানি শেষ করে বিচার শুরুর আবেদন করে রাষ্ট্রপক্ষ। অভিযোগে বলা হয়, জুলাই মাসে কারফিউ জারি করে সংঘটিত হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগে ভূমিকা রাখেন আনিসুল হক ও সালমান এফ রহমান। পাশাপাশি গণভবনে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে হত্যাকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগসহ তাদের বিরুদ্ধে মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া আবু সাঈদ হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজ চতুর্থ দিনের মতো সাক্ষ্য প্রদান করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD