1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

বঙ্গবীরখ্যাত কাদের সিদ্দিকীর টাঙ্গাইলের বাড়িতে হামলা ও ভাঙচুর

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ জন দেখেছেন

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীরখ্যাত কাদের সিদ্দিকীর টাঙ্গাইলের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে। এ সময় কাদের সিদ্দিকীর দুটি গাড়ি ও বাসভবনের জানালা ভাঙচুর করা হয়। হামলার সময় কাদের সিদ্দিকী নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

কাদের সিদ্দিকীর বাড়ির কর্মচারীরা বলেন, শনিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে ১৫ থেকে ২০ জনের একটি দল মুখোশধারী হেলমেট পরা অবস্থায় বাড়ির সামনে আসে। এ সময় মই দিয়ে বেয়ে বেশ কয়েকজন বাড়ির ভেতরে প্রবেশ করে প্রথমে কাদের সিদ্দিকীর গাড়িতে ভাঙচুর করে। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে তারা দেয়াল টপকে চলে যায়। পরে বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাসার জানালার কাচ ভেঙে যায় এবং দুইটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

আরেক কেয়ারটেকার জানান, রাতে স্যার (কাদের সিদ্দিকী) দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে এবং মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘রাতেই পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে—তা জানা যায়নি। দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD