1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

কক্সবাজারের রামুর হত্যা মামলার আসামি কলাপাড়ায় গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩১ জন দেখেছেন

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।কক্সবাজারের রামু থানার হত্যা মামলার আসামি মো. ইব্রাহিমকে (২০) পটুয়াখালীর কলাপাড়ার নবীনপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার রাতে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেফতার ইব্রাহিম কক্সবাজার সদর থানার উল্টাখালী এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. ইউনুছ।

র‌্যাব জানায়, গত ২ আগস্ট সিএনজি চালক রামুর বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে অটোরিকশা চালক মো. সোহেল (১৭) প্রতিদিনের মতো অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন সকালে রামুর রশিদনগর ইউনিয়নের উল্টাখালী গ্রামের একটি নালায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা ৪ আগস্ট রামু থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরপর থেকে অভিযুক্ত ইব্রাহিম পলাতক ছিলেন। গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়ার জন্য তাকে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD