1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

মোহাম্মদপুরের সেন্ট যোসেফ স্কুলে ককটেল বিস্ফোরণ, থানায় জিডি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ জন দেখেছেন

রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার (৭ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে বিদ্যালয়ের তিন নম্বর ফটকের ভেতরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে স্কুল কর্তৃপক্ষ।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে বিদ্যুৎ ছিল না। এসময় স্কুলের ৩ নম্বর ফটকের বাইরে থেকে একটি ককটেল ভেতরে ছুড়ে মারা হয়। এতে বিস্ফোরণ হয়, তবে কেউ হতাহত হয়নি। কে বা কারা ককটেল ছুড়েছে, সেটি তারা দেখেননি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল আহমেদ জানান, কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রমনার কাকরাইল এলাকায় অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জায়ও দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায়। পরে পুলিশ এসে সেটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD