1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

লোভনীয় অফারে হাতিয়ে নিতো মোটা অঙ্কের টাকা, গ্রেফতার ৫

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ জন দেখেছেন

রাজধানীতে চাকরি ও ব্যবসায়িক পার্টনার হওয়ার কথা বলে লাখো-কোটি টাকা হাতিয়ে নিচ্ছিলো প্রতড়ারক চক্র। এ অবস্থায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) অভিযানে প্রতারণা করে হাতিয়ে নেয়া ৭০ লাখ টাকাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।রাজধানীর মগবাজারে রোববার (২৮ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পিবিআইয়ের দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমে পত্রিকায় চাকরির বিজ্ঞাপন, পরে ভাইভার জন্য ডাক। লোভনীয় বেতন আর বিলাসী সুবিধা দিয়ে নিয়োগ দেয়া হয় অবসরপ্রাপ্ত ব্যাংক আর সরকারি কর্মকর্তাদের। এক পর্যায়ে সাজানো হয় ব্যবসায়িক পার্টনারশিপের নাটক। লোভে পড়ে সেই ফাঁদে পা দেন এসব কর্মকর্তা। বিনিময়ে খোয়াতে হয় জীবনের শেষ সম্বলটুকু।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতারক চক্র ধরতে অভিযানে নামে পিবিআই। পরে ভুক্তভোগীর সঙ্গে লেনদেনের সময় হাজির হয়ে নগদ ৭০ লাখ টাকাসহ একটি টয়োটা নোয়া ব্র্যান্ডের গাড়ি জব্দ করা হয়। গ্রেফতার হন প্রতারক চক্রের ৫ সদস্য।

 পিবিআই জানায়, একই কায়দায় দীর্ঘদিন ধরে এমন প্রতারণা চালিয়ে আসছিল চক্রটি। চক্রটির বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD