1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

কুয়াকাটায় সাংবাদিক হত্যাচেষ্টা মামলার অন্যতম হোতা মিলু গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৪ জন দেখেছেন

পটুয়াখালী প্রতিনিধি ॥
বাংলাভিশন টেলিভিশনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরণকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার অন্যতম হোতা ইলিয়াস হোসেন মিলু (৪৩) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন থেকে তাকে আটক করে পটুয়াখালী ডিবি পুলিশ। মিলু কুয়াকাটার প্রভাবশালী মাদক কারবারিদের একজন এবং একটি হত্যা মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার ইলিয়াস কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা আনোয়ার হাওলাদারের বড় ভাইয়ের ছেলে। তার বাবার নাম মৃত শানু হাওলাদার। বাড়ি কুয়াকাটা পৌরসভার হুইচ্যানপাড়া গ্রামে। পটুয়াখালী ডিবি পুলিশের এসআই জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে ইলিয়াসের ছেলে রাজনকে গ্রেফতার করে পুলিশ, পরে তার জবানবন্দীও গ্রহণ করা হয়।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি মধ্যরাতে ঢাকা থেকে কুয়াকাটায় পৌঁছে নিজ বাসায় প্রবেশের মুহূর্তে সশস্ত্র দুর্বৃত্তরা সাংবাদিক মিরনের ওপর বর্বরোচিত হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয় তাকে। তার এক হাতের রগ কেটে দেওয়া হয়, অপর হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া মাথা, কপাল, পেট ও শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য কোপানো হয়। চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় গত ১৩ ফেব্রুয়ারি মহিপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়। স্থানীয়রা জানান, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মিরনের ওপর ওই সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল। ঘটনার প্রতিবাদে গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে।

অবশেষে মামলার অন্যতম হোতা ইলিয়াস গ্রেফতার হওয়ায় ভুক্তভোগী পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD