1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় নকল কোমল পানীয় কারখানা সনাক্ত, মালিকের এক বছরের কারাদণ্ড ও জরিমানা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি: ১৪ পদের ১৩টিতেই বিএনপি প্যানেলের জয় মাঠে থাকা সব সেনা জুনের মধ্যে ব্যারাকে ফিরবে তিস্তা প্রকল্পসহ ১০ দফার যৌথ বিবৃতিতে যা বলল বাংলাদেশ-চীন কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় চার ফার্মেসীর মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা।। কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা

কোনো মামলায় পলাতক আসামি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২১৪ জন দেখেছেন

কোনো মামলায় আদালত কর্তৃক পলাতক ঘোষিত ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না— এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন-২০২৫–এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবেন না—এ বিধান আরপিওর সংশোধিত খসড়ায় যুক্ত করা হয়েছে। আদালত যখন কাউকে হাজির হতে বলেন, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তবুও হাজির না হলে আদালত তাকে পলাতক ঘোষণা করেন—এমন ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না।’

তিনি আরও বলেন, আদালতের ঘোষণার ভিত্তিতেই কারও পলাতক পরিচয় নির্ধারিত হবে; বিচার চলাকালে যদি কেউ পলাতক হন, সেক্ষেত্রেও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

এর আগে চলতি মাসেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও সংশোধনী আনা হয়। নতুন সংশোধনী অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধের মামলায় কারও বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল হলে সেই ব্যক্তি জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD