1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

টেকনাফে অপহরণ ও মানব পাচারচক্রের আস্তানায় বিজিবি-র‍্যাবের যৌথ অভিযান, ৮০ জন উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ জন দেখেছেন

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অপহরণ ও মানব পাচারচক্রের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (২১ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে অন্তত ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়।

অভিযানের সময় মানব পাচারকারীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ও উপর থেকে পাথর নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আস্তানা ঘিরে ফেলতে সক্ষম হয় বিজিবি ও র‍্যাব সদস্যরা। এ সময় চার পাচারকারীকে আটক করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,
“টেকনাফ সীমান্ত দিয়ে মানব পাচার, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য ক্রমেই বাড়ছে। এসব বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সক্রিয় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এই যৌথ অভিযান পরিচালিত হয়।”

অভিযানে পাচারকারীদের কাছ থেকে ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই অপহরণের শিকার এবং কিছু মানুষকে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর জন্য জড়ো করা হয়েছিল বলে জানায় যৌথ বাহিনী।

অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD