1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

পদ্মায় ইলিশ জালে ধরা পড়ল সাড়ে ১১ কেজির কাতল

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ জন দেখেছেন

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১১ কেজির একটি কাতল মাছ। পরে জেলে মাছটি ১৪ হাজার ৬০০ টাকায় বিক্রি করেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে মাছটি ধরেন উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় এলাকার মৎস্যশিকারী রাজ্জাক। তিনি ইলিশের জন্য পদ্মায় জাল ফেলে কাতল মাছটি পান।

আড়তদাররা জানান, আজ সোমবার ভোর রাতের দিকে উপজেলার আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে সুবাশ রাজবংশীর আড়তে মাছটি তুলেন রাজ্জাক। পরে হাকডাকে ১২ হাজার ৬০০ টাকায় কিনে নেন বলড়া মাছ ব্যবসায়ী ইয়েমেল। ইয়েমেল মাছটি বলড়া বাজারে নিয়ে গেলে বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের হাসান আলী ১৪ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন।

আড়তদার হৃদয় রাজবংশী বলেন, পদ্মা নদী থেকে সোমবার ভোরে কাতল মাছটি ধরেন রাজ্জাক। আজ সকালে আড়তে নিয়ে আসলে বলড়া বাজারের মাছ ব্যবসায়ী ইয়েমেল মাছটি কিনে নেন।

ইয়েমেল বলেন, আজ সাড়ে ১১ কেজির কাতল মাছটি সুবাশ দার খোলা থেকে ১২ হাজার ৬০০ টাকায় কিনেছি। বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের হাসান কাকার কাছে ১৪ হাজার ৬০০ টাকায় বিক্রি করেছি।

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইকরাম বলেন, মানিকগঞ্জের পদ্মা নদীতে মাঝে মাঝে বড় বড় কাতল, আইড়, কাতল, পাঙাশ, চিতল ও বোয়াল মাছ ধরা পরে। আজ বড় একটি কাতল মাছ ধরা পরেছে বলে শুনেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD