1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
‌ সর্বশেষ :
পটুয়াখালী-৪ আসনের এমপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করার দাবিতে কলাপাড়ায় সংবাদ সম্মেলন টেকনোক্র্যাট কোটায় বিএনপির মন্ত্রিসভায় থাকতে পারেন যারা কোন আসনে কে বিজয়ী? কলাপাড়ায় জুমার পর বিএনপির বিশেষ মোনাজাত কলাপাড়ায় ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা দাবি করা ব্যক্তি আটক ‘প্রধানমন্ত্রী পুত্র’ থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান বক্তব্য দেওয়া নারী হাদির ফুফাতো বোন, দাবি এনসিপি নেত্রী মিতুর দুঃশাসন ও সন্ত্রাস রোধে হাতপাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান পীর সাহেব চরমোনাইয়ের কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে ৭৮০ পিস ইয়াবা উদ্ধার, দুই নারী গ্রেফতার কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্নতায় বিএনসিসি নৌ শাখার সচেতনতামূলক কর্মসূচি

জলবায়ু পরিবর্তনের ক্ষতি হ্রাস ও পরিবেশ সুরক্ষায় সাইকেল র‍্যালি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৩ জন দেখেছেন

জলবায়ু পরিবর্তনের ক্ষতি হ্রাস, পরিবেশ সুরক্ষা এবং গণতন্ত্রের পূর্ণাঙ্গ চর্চার দাবিতে কলাপাড়ায় সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় “ধরিত্রী রক্ষায় আমরা” এবং “আমরা কলাপাড়াবাসী” এর যৌথ উদ্যোগে আন্ধারমানিক নদীর তীরে মানববন্ধন শেষে এ র‍্যালি বের হয়।

র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থী, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান নিশ্চিতকরণ, সবার জন্য সমান ন্যায়বিচার এবং গণতন্ত্রের পূর্ণাঙ্গ চর্চার দাবি জানান।

এর আগে মানববন্ধন-পরবর্তী সভায় বক্তব্য রাখেন ওয়াটারকিপারস বাংলাদেশ আঞ্চলিক সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নজরুল ইসলাম এবং বর্তমান সভাপতি নাজমুস সাকিব প্রমুখ। সভা পরিচালনা করেন পরিবেশকর্মী কমাল হাসান রনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD